১. পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান-
(ক) ইংরেজি-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(খ) সোভিয়েত-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(গ) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(ঘ) জার্মান-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
উত্তর: (গ) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
২. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”- ‘আমার’ বলতে কার কথা বলা হয়েছে?
(ক) বক্তার
(খ) কোন এক মেয়ের
(গ) এক পথিকের
(ঘ) পাঠকের
উত্তর: (ক) বক্তার
৩. ‘অসুখী একজন’ কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কী হল না?
(ক) খুন হল না
(খ) জ্বলে গেল না
(গ) মৃত্যু হল না
(ঘ) অসুখ হল না
উত্তর: (গ) মৃত্যু হল না
৪. ‘অসুখী একজন’ কবিতায় বছরগুলো মাথার ওপর নেমে আসে-
(ক) রক্তের মতো
(খ) পাহাড়ের মতো
(গ) পাথরের মতো
(ঘ) মেঘের মতো
উত্তর: (গ) পাথরের মতো
৫. ‘অসুখী একজন’ কবিতাটি মূলত কোন ভাষায় রচিত?
(ক) ইংরেজি
(খ) ফরাসি
(গ) স্প্যানিশ
(ঘ) আরবি
উত্তর: (গ) স্প্যানিশ
৬. “তারপর যুদ্ধ এলো”-
(ক) রক্তের সমুদ্রের মতো
(খ) পাহাড়ের আগুনের মতো
(গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
(ঘ) আগ্নেয় পাহাড়ের মত
উত্তর: (গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত
৭. ‘অসুখী একজন’ কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন সময়ের?
(ক) আধুনিক সময়ের
(খ) বিংশ শতকের
(গ) প্রাচীন কালের
(ঘ) মধ্যযুগীয় সময়ের
উত্তর: (গ) প্রাচীন কালের
৮. ‘অসুখী একজন’ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল-
(ক) মশারির
(খ) বসার ঘরের
(গ) বিছানার
(ঘ) চিমনির
উত্তর: (খ) বসার ঘরের
৯. কথকের মেয়েটিকে ছেড়ে যাওয়ার পর সময় কেটে যায়-
(ক) একটা বছর
(খ) একটা সপ্তাহ আর একটা বছর
(গ) একটা যুগ
(ঘ) একটা বছর আর একটা মাস
উত্তর: (খ) একটা সপ্তাহ আর একটা বছর
১০. পাবলো নেরুদার প্রকৃত নাম হল-
(ক) রেয়েন্স রিকার্দো নেকতালি বাসোয়ালতো
(খ) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
(গ) পল ভেরলেইন নেরুদা
(ঘ) রিকার্দো বাসওয়ালতো
উত্তর: (খ) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
১১. ‘অসুখী একজন’ কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল?
(ক) বন্যায়
(খ) ভূমিকম্পে
(গ) ধসে
(ঘ) আগুনে
উত্তর: (ঘ) আগুনে
১২. “সে জানতো না”- সে কি জানতো না?
(ক) বক্তা একটু পরেই ফিরে এসেছে
(খ) বক্তা আর কখনো ফিরে আসবে না
(গ) বক্তা একমাস পরে ফিরে আসবে
(ঘ) বক্তা কখন ফিরে এসেছে
উত্তর: (খ) বক্তা আর কখনো ফিরে আসবে না
১৩. ‘অসুখী একজন’ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল-
(ক) লাল
(খ) কালো
(গ) হলুদ
(ঘ) সবুজ
উত্তর: (খ) কালো
১৪. শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবে ছিল-
(ক) পাঁচ হাজার বছর ধরে
(খ) এক বছর ধরে
(গ) হাজার বছর ধরে
(ঘ) পাঁচশো বছর ধরে
উত্তর: (গ) হাজার বছর ধরে
১৫. “আমি তাকে ছেড়ে দিলাম”- কোথায় ছেড়ে দিল?
(ক) হাটে বাজারে
(খ) মাঠে
(গ) রাস্তায়
(ঘ) ঘরের দরজায়
উত্তর: (ঘ) ঘরের দরজায়
১৬. ‘অসুখী একজন’ কবিতায় যে বাদ্যটি নষ্ট হয়ে গেল, তা হল-
(ক) বীণা
(খ) সেতার
(গ) জলতরঙ্গ
(ঘ) হারমোনিয়াম
উত্তর: (গ) জলতরঙ্গ
১৭. ‘ধরে গেল আগুন’- আগুন ধরে গেল সমগ্র-
(ক) গ্রামে
(খ) সমতলে
(গ) পাহাড়ে
(ঘ) শহরে
উত্তर: (খ) সমতলে
১৮. ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় কে অনুবাদ করেন?
(ক) নবারুণ ভট্টাচার্য
(খ) জয় গোস্বামী
(গ) মহাশ্বেতা দেবী
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: (ক) নবারুণ ভট্টাচার্য
১৯. ‘অসুখী একজন’ কবিতায় প্রিয়জনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটি-
(ক) যুদ্ধের প্রতীক
(খ) বিরহের প্রতীক
(গ) দুঃখী মাতৃভূমির প্রতীক
(ঘ) শহরবাসীর প্রতীক
উত্তর: (গ) দুঃখী মাতৃভূমির প্রতীক
২০. “মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা”- ‘মৃত পাথরের মূর্তি’ গুলি আসলে-
(ক) মৃতদেহ
(খ) ভাস্কর্য
(গ) স্থাপত্য
(ঘ) চিত্রশিল্প
উত্তর: (খ) ভাস্কর্য
২১. “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়”- অপেক্ষায় দাঁড়িয়ে রইল-
(ক) গোলাপি মাছ
(খ) মৃত্যুহীন মেয়েটি
(গ) স্বদেশ ও প্রিয়জন
(ঘ) মৃত পাথরের মূর্তি
উত্তর: (খ) মৃত্যুহীন মেয়েটি
২২. ‘অসুখী একজন’ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন?
(ক) বিড়াল
(খ) কুকুর
(গ) হরিণ
(ঘ) মানুষ
উত্তর: (খ) কুকুর
২৩. পাবলো নেরুদা ছিলেন-
(ক) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী
(খ) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
(গ) জার্মান কবি ও চিত্রকর
(ঘ) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ
উত্তর: (খ) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
২৪. ‘রক্তের এক _ মত।’
(ক) গিরিখাতের
(খ) ধসের
(গ) আগ্নেয়পাহাড়ের
(ঘ) গিরিখাতের
উত্তর: (গ) আগ্নেয়পাহাড়ের
২৫. ‘অসুখী একজন’ কবিতায় কে হেঁটে চলে গেল?
(ক) গির্জার এক নান
(খ) একজন সৈনিক
(গ) গল্পের কথক
(ঘ) একটি কুকুর
উত্তর: (ক) গির্জার এক নান
২৬. ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন কবিতার অনুবাদ?
(ক) Winter Garden
(খ) La Desdichada
(গ) Stores of the Sky
(ঘ) The Yellow Heart
উত্তর: (খ) La Desdichada
২৭. ‘সব _ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।’
(ক) শক্ত
(খ) বিচূর্ণ
(গ) চূর্ণ
(ঘ) চুরমার
উত্তর: (গ) চূর্ণ
২৮. ‘অসুখী একজন’ কবিতায় মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন-
(ক) একটি ফুলের মতো সুন্দর ছেলে
(খ) কথক
(গ) কথকের ছোট ভাই
(ঘ) মেয়েটি
উত্তর: (খ) কথক
২৯. ‘উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টукরো হয়ে’-
(ক) মন্দিরের দেওয়াল
(খ) শান্ত হলুদ দেবতারা
(গ) মন্দিরের চূড়া
(ঘ) মন্দিরের ঘণ্টা
উত্তর: (খ) শান্ত হলুদ দেবতারা
৩০. ‘অসুখী একজন’ কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত, সে হল-
(ক) তোমরা
(খ) তুমি
(গ) কবি
(ঘ) ডাকপিয়োন
উত্তর: (গ) কবি
৩১. ‘অসুখী একজন’ কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বিদেশি ফুলে রক্তের ছিটে
(খ) পৃথিবীর শেষ কমিউনিস্ট
(গ) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়
(ঘ) ফ্যাতাড়ুর কুম্ভীপাক
উত্তর: (ক) বিদেশি ফুলে রক্তের ছিটে
৩২. ‘অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে’- কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হল?
(ক) রাস্তায়
(খ) দরজায়
(গ) মন্দিরে
(ঘ) জানালায়
উত্তর: (খ) দরজায়
৩৩. বক্তার পায়ের দাগ কী হয়েছিল?
(ক) মানুষের চলার ফলে মুছে গিয়েছিল
(খ) বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল
(ঘ) ঝড়ের ধুলোয় ঢাকা পড়েছিল
(গ) আগুনের তাপে পুড়ে গিয়েছিল
উত্তর: (খ) বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল
৩৪. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”- তারপর রাস্তায়-
(ক) নতুন মন্দির গজিয়েছিল
(খ) কাদা জমে ছিল
(গ) নতুন গাছ জন্মেছিল
(ঘ) ঘাস জন্মেছিল
উত্তর: (ঘ) ঘাস জন্মেছিল
৩৫. “ঘাস জন্মালো রাস্তায়”- ঘাস হলো প্রতীক-
(ক) বিস্মৃতির
(খ) নতুনের
(গ) সৃষ্টির
(ঘ) সবুজ প্রকৃতির
উত্তর: (ক) বিস্মৃতির
৩৬. বছরগুলো কিভাবে পার হয়ে গেল?
(ক) ভীষণ আনন্দের সঙ্গে
(খ) থেমে থেমে
(গ) একটার পর একটা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) একটার পর একটা
৩৭. ‘রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো’ যুদ্ধে কে বেঁচে থাকলো বলে কবির অভিমত?
(ক) একজন সৈনিক
(খ) একটি ছেলে
(গ) অপেক্ষমান মেয়েটি
(ঘ) একজন বৃদ্ধ
উত্তর: (গ) অপেক্ষমান মেয়েটি
৩৮. যুদ্ধের জন্য সমতলে কী ঘটলো?
(ক) মানুষ প্রতিরোধে উত্তাল হয়ে উঠলো
(খ) মানুষ ঘরে লুকিয়ে থাকলো
(গ) ঘরে ঘরে আগুন লেগে গেল
(ঘ) মানুষ ঘর ছাড়া হল
উত্তর: (গ) ঘরে ঘরে আগুন লেগে গেল
৩৯. যুদ্ধ এলে শিশু আর বাড়িরা-
(ক) নষ্ট হল
(খ) খুন হল
(গ) ধ্বংস হলো
(ঘ) হারিয়ে গেল
উত্তর: (খ) খুন হল
৪০. “তারা আর স্বপ্ন দেখতে পারলো না।”- কারা?
(ক) গির্জার নানেরা
(খ) শান্ত হলুদ দেবতারা
(গ) কথকের পরিবার
(ঘ) সেই মেয়েটি ও তার পরিবার
উত্তর: (খ) শান্ত হলুদ দেবতারা
৪১. আগুনে জ্বলে গিয়েছিল-
(ক) শিশুর
(খ) চিমনি
(গ) ঝুলন্ত বিছানা
(ঘ) শান্ত হলুদ দেবতারা
উত্তর: (খ) চিমনি
৪২. “যেখানে ছিল শহর”- শহর কী হয়েছিল?
(ক) নতুন করে আরো বড় আকারের গড়ে উঠেছিল
(খ) ভূমিকম্পে ধ্বংস হয়েছিল
(গ) যুদ্ধে ধ্বংস হয়েছিল
(ঘ) বন্যায় ভেসে গিয়েছিল
উত্তর: (গ) যুদ্ধে ধ্বংস হয়েছিল
৪৩. শহরের চারদিকে ছড়িয়ে রইল-
(ক) প্রাচীন জলতরঙ্গ
(খ) কাঠ কয়লা
(গ) পায়ের দাগ
(ঘ) মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা
উত্তর: (খ) কাঠ কয়লা
৪৪. পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতাটির পরিণাম কিরূপ?
(ক) মিলনমূলক
(খ) বিষাদমূলক
(গ) বিদ্রোহমূলক
(ঘ) বিপ্লবাত্মক
উত্তর: (খ) বিষাদমূলক
৪৫. পাবলো নেরুদা যে দেশের কবি, তা হল-
(ক) নিউগিনি
(খ) ফ্রান্স
(গ) পেরু
(ঘ) চিলি
উত্তর: (ঘ) চিলি
৪৬. বৃষ্টিতে পায়ের দাগ ধোয়ার পর রাস্তায় জন্মাল-
(ক) শ্যাওলা
(খ) ঘাস
(গ) কচি কচি ফুলের চারা
(ঘ) আগাছা
উত্তর: (খ) ঘাস
৪৭. ‘বৃষ্টিতে ধুয়ে দিল’-
(ক) রক্তের দাগ
(খ) পায়ের দাগ
(গ) কালির দাগ
(ঘ) কাদার দাগ
উত্তর: (খ) পায়ের দাগ
৪৮. ‘দোমড়ানো লোহা, মৃত মূর্তির বীভৎস মাথা’- মূর্তিটি কী দিয়ে তৈরি?
(ক) মাটির
(খ) পাথরের
(গ) সোনার
(ঘ) রুপোর
উত্তর: (খ) পাথরের
৪৯. ‘সে জানত না’- ‘সে’ হল-
(ক) কবির মা
(খ) কবির ভালোবাসার জন
(গ) পরাজিত সৈনিক
(ঘ) কবিতার কথক
উত্তর: (খ) কবির ভালোবাসার জন
৫০. ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) Extravagaria
(খ) The Captain’s Verse
(গ) Still Another Day
(ঘ) The Yellow Heart
উত্তর: (গ) Still Another Day
৫১. “বছরগুলো নেমে এলো তার মাথার ওপর”- কিভাবে?
(ক) যুদ্ধের মত
(খ) রক্তের আগ্নেয় পাহাড়ের মত
(গ) পাথরের মত
(ঘ) পাহাড়ের মত
উত্তর: (গ) পাথরের মত
৫২. ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হল-
(ক) হারমোনিয়াম
(খ) জলতরঙ্গ
(গ) সেতার
(ঘ) বীণা
উত্তর: (খ) জলতরঙ্গ
