বিভাগ-ক
(নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও)
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১x২০=২০
১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্ৰন্থ
(ঘ) আত্মজীবনী
১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
১.৩ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভা: জেমস লঙ
১.৪ সতীদাহ প্রথা রদ হয় –
(ক) ১৮২৮ খ্রি.
(খ) ১৮২৯ খ্রি.
(গ) ১৮৩০ খ্রি.
(ঘ) ১৮৫৬ খ্রি.
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল –
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –
(ক) ১৮৫৯ খ্রি.
(খ) ১৮৬০ খ্রি.
(গ) ১৮৬৫ খ্রি.
(ঘ) ১৮৭৮ খ্রি.
১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) দাদাভাই নওরোজি
১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –
(ক) ১৮৫৭ খ্রি.
(খ) ১৮৫৮ খ্রি.
(গ) ১৯১৯ খ্রি.
(ঘ) ১৯৪৭
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদামঙ্গল
১.১২ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন –
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল –
(ক) বাংলার কৃষক শ্রেণি
(খ) মধ্যবিত্ত শ্রেণি
(গ) জমিদার শ্রেণি
(ঘ) ছাত্রসমাজ
১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) বিহারে
(খ) যুক্তপ্রদেশে
(গ) রাজস্থানে
(ঘ) মহারাষ্ট্রে
১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –
(ক) মালাবার অঞ্চলে
(খ) কোঙ্কণ উপকূলে
(গ) উড়িষ্যায়
(ঘ) গোদাবরী উপত্যকায়
১.১৬ ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) ঊর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) কল্পনা দত্ত
(ঘ) লীলা রায় (নাগ)
১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল –
(ক) অনুশীলন সমিতি
(খ) গদর দল
(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন –
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ণ গুরু
(গ) গান্ধীজি
(ঘ) ড. আম্বেদকর
১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় –
(ক) ১৯৪৭ খ্রি.
(খ) ১৯৫০ খ্রি.
(গ) ১৯৫৩ খ্রি.
(ঘ) ১৯৫৫ খ্রি.
১.২০ গোয়া ভারতভুক্ত হয় –
(ক) ১৯৪৭ খ্রি.
(খ) ১৯৫৬ খ্রি.
(গ) ১৯৬১ খ্রি.
(ঘ) ১৯৭১ খ্রি.
বিভাগ – খ
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও): ১×১৬=১৬
উপবিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও: ১x৪=৪
২.১.১ 'ভারতমাতা' চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
২.১.৩ ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?উপবিভাগ: ২.২
সত্য বা মিথ্যা নির্ণয় করো: ১x৪=৪
২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর।
২.২.২ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
২.২.৪ বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।উপবিভাগ: ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: ১x৪=৪
**'ক' স্তম্ভ** **'খ' স্তম্ভ**
২.৩.১ জওহরলাল নেহরু (১) অসহযোগ আন্দোলন
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল (২) পুনা চুক্তি (১৯৩২)
২.৩.৩ কালীপ্রসন্ন সিংহ (৩) লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার
২.৩.৪ ড. আম্বেদকর (৪) হুতোম প্যাঁচার নকশাউপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: ১x৪=৪
২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা।
২.৪.২ মুণ্ডা বিদ্রোহের এলাকা।
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি।
২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়।উপবিভাগ: ๒.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো: ১x৪=৪
২.৫.১ **বিবৃতি:** উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
**ব্যাখ্যা:**
১ : কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।
২ : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ **বিবৃতি:** ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে।
**ব্যাখ্যা:**
১: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু- মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.৩ **বিবৃতি:** রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
**ব্যাখ্যা:**
১ : কারণ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
২ : কারণ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
৩ : কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
২.৫.৪ **বিবৃতি:** সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
**ব্যাখ্যা:**
১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।
২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
৩ : স্বদেশি পণ্য বিক্রির জন্য।বিভাগ – গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি): ২x১১=২২
৩.১ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?
৩.২ স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয় ?
৩.৩ মেকলে মিনিট কী ?
৩.৪ সমাজসংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ?
৩.৫ দুদু মিঞা স্মরণীয় কেন ?
৩.৬ নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল ?
৩.৭ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল ?
৩.৮ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
৩.৯ বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল ?
৩.১০ বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
৩.১১ 'একা' আন্দোলন শুরু হয় কেন ?
৩.১২ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় ?
৩.১৩ অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১৪ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৫ কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?বিভাগ – ঘ
৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি উপরিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে): ৪x৬=২৪
উপবিভাগ: ৪.১
৪.১ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
৪.২ এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?উপবিভাগ: ৪.২
৪.৩ কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
৪.৪ ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায়?উপবিভাগ: ৪.৩
৪.৫ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
৪.৬ শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?উপবিভাগ: ৪.৪
৪.৭ সংক্ষিপ্ত টীকা লেখো : দেশ বিভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা।
৪.৮ হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভূক্ত হয়েছিল?বিভাগ – ঙ
৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর: ৮x১=৮
৫.১ উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
৫.২ মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩ বিংশ শতকের ভারতে উপনিবেশ-বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।