MADHYAMIK EXAMINATION 2018 Bengali Question Paper

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ
মাধ্যমিক পরীক্ষা ২০১৮
বাংলা – প্রথম ভাষা (নতুন পাঠক্রম)
সময়: ৩ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমান: ৯০

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: (১×১৭=১৭)

১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
(ক) একদিন
(খ) দুদিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন

১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক-
(ক) শুকতারা
(খ) আনন্দ মেলা
(গ) সন্ধ্যা তাঁরা
(ঘ) দেশ

১.৩ “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে” – বক্তা হলেন –
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরিশ মহাপাত্র

১.৪ ‘সমুদ্রনৃপতি সুতা’ – কে?
(ক) লক্ষী
(খ) পদ্ম
(গ) উমা
(ঘ) বারুনি

১.৫ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) নিহিত পাতলা ছায়া
(খ) পাঁজরে দাঁড়ের শব্দ
(গ) দিনগুলি রাতগুলি
(ঘ) জলই পাষাণ হয়ে আছে

১.৬ “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবানী” – “সভ্যতার শেষ পূর্ণবানী” –
(ক) বিদ্বেষ ত্যাগ করো
(খ) ক্ষমা করো
(গ) ভালোবাসো
(ঘ) মঙ্গল করো

১.৭ ‘Sensitized paper’ – এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) শুবেদী কাগজ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) বেখ্যাপ্রবণ কাগজ

১.৮ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
(ক) সাত টাকা
(খ) আট টাকা
(গ) ন-টাকা
(ঘ) দশ টাকা

১.৯ ‘শ্রীপান্থ’ ছন্দনামে লিখেছেন
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) নিখিল সরকার

১.১০ রাজায় রাজায় যুদ্ধ হয় – এই বাক্যের কর্তাটি হল –
(ক) প্রযোজ্য কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) সহযোগী কর্তা
(ঘ) সমধাতুজ কর্তা

১.১১ পরপদটি প্রদান হয় যে সমাসে সেটি –
(ক) অব্যয়ীভাব
(খ) তৎপুরুষ
(গ) দ্বিগু
(ঘ) বহুব্রীহি

১.১২ রামদাস আর কুনো করিল না – নিম্নরেখা পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) কর্মধারয়
(ঘ) দ্বিগু

১.১৩ তোরা সব জয়ধ্বনি কর – এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৪ হায়, তোমার এমন দশা কে করলে! এটি কী ধরণের বাক্য?
(ক) অনুজ্ঞাসূচক
(খ) বিস্ময়সূচক
(গ) নির্দেশক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য

১.১৫ বয়স ত্রিশ – বোত্রিসের অধিক নয়, কিন্তু ভারী রোগ দেখাইলো। এটি কোন শ্রেণীর বাক্য?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) যৌগিক বাক্য

১.১৬ মন্দিরে বাজছিলো পূজার ঘন্টা – নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ?
(ক) কর্তৃকারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক

১.১৭ রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান – এই বাক্যের নিম্নরেখা অংশটি হল –
(ক) উদ্দেশ্য
(খ) উদ্দেশ্যের সম্প্রসারক
(গ) বিধেয়
(ঘ) বিধেয়ের সম্প্রসারক

২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১×১৯=১৯)

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)
২.১.১ “তবে এ বস্তুটি পকেটে কেন?” কোন বস্তুটি পকেটে ছিল?
২.১.২ “হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে”। কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে?
২.১.৩ “নদেরচাঁদ সব বোঝে” নদেরচাঁদ কী বোঝে?
২.১.৪ একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। কে কী ছাপানোর কথা বলেছেন?
২.১.৫ “এসো আমরা কুস্তি লড়ি”। কে, কাকে বলেছিল?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)
২.২.১ ব্রিদ্রুপ করেছিলে ভীষণকে, – কিভাবে বীদ্রুপ করেছিল?
২.২.২ কে কবে শুনেছে পুত্র, ভেসে শিলা জলে, – বক্তার এমন মন্তব্যের কারণ কী?
২.২.৩ “ওরে ওই স্তব্ধ চরাচর”। চরাচর শব্দ কেন?
২.২.৪ “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কথাটির অর্থ কী?
২.২.৫ “কন্যারে ফেলিলো যথা” – কন্যাকে কোথায় ফেলা হল?

২.৩ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (৩×১=৩)
২.৩.১ আমাদের অলংকারীগণ শব্দের ত্রিবিধি কথা বলছেন, শব্দের ত্রিবিধি কথা কী?
২.৩.২ “যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে” – শ্রেণী দুটি কী?
২.৩.৩ দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা?
২.৩.৪ লেখক শ্রীকান্ত ছোটো বেলায় কিসে ‘হোম টাস্ক’ করতেন?

২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (৮×১=৮)
২.৪.১ নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও?
২.৪.২ শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও?
২.৪.৩ প্রযোজ্য কর্তা কাকে বলে?
২.৪.৪ নিম্নে লেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো: কহো দাশে লঙ্কার ‘কুশল’?
২.৪.৫ সমাস পদ কাকে বলে?
২.৪.৬ গৌর অঙ্গ যাহার – ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো?
২.৪.৭ কর্মকর্তৃবাচ্য কাকে বলে?
২.৪.৮ বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনা বজায় আছে। সরল বাক্যে পরিণত করো?
২.৪.৯ আর কোনো ভয় নেই। প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো?
২.৪.১০ বুড়ো মানুষের কথা শুনো। কর্মবাচ্যে পরিণত করো?

৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (৩+৩=৬)

৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৩×১=৩)
৩.১.১ “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন”। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন?
৩.১.২ “বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন”। বক্তা কে? তার বাবা কে? কী চাকরি দিয়েছিলেন?

৩.২ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৩×১=৩)
৩.২.১ “সব চূর্ণ হয়ে গেলো জলে গেলো আগুনে”। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?
৩.২.২ আমাদের ইতিহাস নেই – কে, কেন এ কথা বলেছেন?

৪। কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫)

৪.১ তপন আর পড়তে পারে না। বোবাের মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো?
৪.২ “অমৃত সত্যি তার বাবা মা কে খুব জ্বালিয়েছিল”। অমৃত কিভাবে বাবা মা কে জ্বালাতেন? অবশেষে তার মা কী করেছিলেন?

৫। কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫)

৫.১ আমরাও তবে এইভাবে/এ মুহূর্তে মরে যাবো নাকি”? এমনটা মনে হচ্ছে কেন?
৫.২ নমি পুত্র পিতার চরণে, করজোড় কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও? পাঠ্যাংশের অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখো?

৬। কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫)

৬.১ ‘বাংলা ভাষার বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা সম্পর্কে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো?
৬.২ আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে”। কোন জিনিস আজকে অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এই বিষয়ে লেখকের মতামত কী?

৭। কমবেশি ১২৫ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)

৭.১ বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয় – মিলিত হিন্দু – মুসলমানের মাতৃভূমি এই গুলবগ এই বাংলা।” কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট প্রতিফলিত হয়েছে?
৭.২ মুন্সীজী, এই পত্রের মর্ম সভাসদ্দের বুঝিয়ে দিন। “কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল?

৮। কমবেশি ১৫০ শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও: (৫×২=১০)

৮.১ কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো?
৮.২ “ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
৮.৩ “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল”। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো?

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো: (৪×১=৪)

The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

১০। কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫)

১০.১ কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো?
১০.২ তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো?

১১। কমবেশি ৪০০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১০×১=১০)

১১.১ বইপড়া
১১.২ বাংলার উৎসব
১১.৩ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা
১১.৪ তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন

This Post Has 3 Comments

  1. lo666bet

    Anyone had any wins on lo666bet? I’m always down for finding a new spot, so I’m doing research… share your experiences! lo666bet

  2. 49slotsgo

    Hey! Just checked out 49slotsgo and it’s pretty sweet. Good selection of games and the site’s easy to navigate. Worth a look if you’re after some fun!

  3. 95y

    Alright, gave 95y a spin. Not bad at all! Registration was quick, and I found a few games I really liked. I’d say give 95y a shot and see what you think.

Leave a Reply