Madhyamik Examination 2023 Geography Question Paper

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ
মাধ্যমিক পরীক্ষা ২০২৩
ভূগোল (নতুন পাঠক্রম)
সময়: ৩ ঘন্টা ১৫ মিনিট
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান: ৯০

বিভাগ- ‘ক’

১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: (১×১৪=১৪)

১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে—
(ক) নগ্নীভবন
(খ) আরোহন
(গ) পর্যায়ন
(ঘ) অবরোহন

১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল—
(ক) অপসারণ
(খ) অবঘর্ষ
(গ) ঘর্ষণ
(ঘ) লম্ফদান

১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল—
(ক) ১০১২.২ মিলিবার
(খ) ১০১৩.২ মিলিবার
(গ) ১০১৪.২ মিলিবার
(ঘ) ১০১৫.২ মিলিবার

১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে—
(ক) গ্রীষ্মকালে
(খ) বসন্তকালে
(গ) শীতকালে
(ঘ) সারা বছরব্যাপী

১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়—
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) প্রশান্ত মহাসাগর
(ঘ) উত্তর মহাসাগর

১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল—
(ক) ১২ ঘন্টা
(খ) ১২ ঘন্টা ২৬ মিনিট
(গ) ২৪ ঘন্টা
(ঘ) ২৪ ঘন্টা ৫২ মিনিট

১.৭ নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো—
(ক) পারদ
(খ) কৃষি জমির বর্জ্য
(গ) সেলুলোজ
(ঘ) রান্নাঘরের বর্জ্য

১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল—
(ক) ৩০ টি
(খ) ২৯ টি
(গ) ২৮ টি
(ঘ) ২৭ টি

১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হল—
(ক) মালবের মালভূমি
(খ) মেঘালয় মালভূমি
(গ) তেলেঙ্গানা মালভূমি
(ঘ) লাদাখ মালভূমি

১.১০ গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত—
(ক) কানপুর
(খ) এলাহাবাদ
(গ) দেবপ্রয়াগ
(ঘ) বারাণসি

১.১১ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো—
(ক) জম্মু ও কাশ্মীর
(খ) তামিলনাড়ু
(গ) কেরল
(ঘ) মেঘালয়

১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল—
(ক) কেরল
(খ) তামিলনাড়ু
(গ) কর্ণাটক
(ঘ) অন্ধ্রপ্রদেশ

১.১৩ ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো—
(ক) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
(খ) ভিলাই স্টিল প্ল্যান্ট
(গ) সালেম স্টিল প্ল্যান트
(ঘ) টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট

১.১৪ 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল—
(ক) 1:10,000
(খ) 1:25,000
(গ) 1:50,000
(ঘ) 1:1,00,000

বিভাগ: ‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) (১×৬=৬)
২.১.১ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়।
২.১.৩ ঝিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।
২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে তখন তাকে সিজিগি বলে।
২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবার সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬ ভারতের বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হল কেরল।
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যক।

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) (১×৬=৬)
২.২.১ ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে বলে।
২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় নামে পরিচিত।
২.২.৩ বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয়
যন্ত্রের সাহায্যে।
২.২.৪
স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫ মালাবার উপকূলের উপর হাত গুলিকে স্থানীয় ভাষায় বলে।
২.২.৬ জোয়ার বাজরা রাগী প্রভৃতি ফসলকে একসাথে
বলে।
২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি __ স্থানে অবস্থিত।

২.৩ এক বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) (১×৬=৬)
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখ।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ কর।
২.৩.৩ একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম লেখ।
২.৩.৪ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে?
২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
২.৩.৭ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?
২.৩.৮ ভারতের কোন সংস্থা ভূ-বৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুত করে?

২.৪ বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো: (১×৪=৪)

বাম দিকডান দিক
২.৪.১ মালাবার উপকূল১. কৃষ্ণ মৃত্তিকা
২.৪.২ দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি২. কয়াল
২.৪.৩ গম৩. রবি শস্য
২.৪.৪ দূর্গাপুর৪. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র

বিভাগ: ‘গ’

৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়): (২×৬=১২)

৩.১ জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা
ইনসেলবার্জ কাকে বলে?

৩.২ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো?
অথবা
হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।

৩.৩ বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা
কম্পোস্টিং বলতে কী বোঝো?

৩.৪ মরুস্থলী বলতে কী বোঝো?
অথবা
সামাজিক বনসৃজনের দুটি সুবিধা লেখ।

৩.৫ পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ।
অথবা
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।

৩.৬ উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখ।
অথবা
মিলিয়ন শীট বলতে কী বোঝো?

বিভাগ: ‘ঘ’

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (৩×৪=১২)

৪.১ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখ।
অথবা
ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা কর।

৪.২ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ কর।
অথবা
ভাগীরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে?

৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা কর।
অথবা
ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা কর।

৪.৪ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা
ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ কর।

বিভাগ: ‘ঙ’

৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫×২=১০)
৫.১.১ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা কর।
৫.১.৩ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা কর।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক গুলি আলোচনা করো।

৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫×২=১০)
৫.২.১ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদী গুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখ।
৫.২.২ ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা কর।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা কর।

বিভাগ: ‘চ’

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও: (১×১০=১০)
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাপ্তি নদী
৬.৩ লোকটাক হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫ মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৭ ভারতের ম্যানচেস্টার
৬.৮ পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
৬.৯ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৬.১০ মুম্বাই

This Post Has 3 Comments

  1. fb77705app

    Just downloaded the fb77705app, and man, it’s smooth! Seems pretty legit so far. Fingers crossed for some wins! Check it out fb77705app.

  2. phjllogin

    Getting logged in to PHJL is super easy. Had no issues at all. That’s always a good sign! Go give it a try phjllogin

  3. 7win9game

    Heard about 7win9game so I checked it out. Looks pretty legit, decent selection of games. Anyone else played here before?

Leave a Reply