নদীর বিদ্রোহ গল্প – সম্পূর্ণ MCQ প্রশ্নোত্তর
১. নদেরচাঁদ ছিলেন –
(ক) পোষ্টমাস্টার
(খ) হেডমাস্টার
(গ) স্টেশনমাস্টার
(ঘ) রেলমাস্টার
উত্তর: (গ) স্টেশনমাস্টার
২. নদেরচাদ স্টেশনমাস্টারের চাকরি করছে –
(ক) দু-বছর
(খ) তিন বছর
(গ) চার বছর
(ঘ) পাঁচ বছর
উত্তর: (গ) চার বছর
৩. নদেরচাদের বয়স হল –
(ক) বাইশ বছর
(খ) ত্রিশ বছর
(গ) পঁয়ত্রিশ বছর
(ঘ) চল্লিশ বছর
উত্তর: (খ) ত্রিশ বছর
৪. নদেরচাঁদ যাকে ডেকে বলল ‘আমি চললাম হে’, সে হল তার –
(ক) সহকর্মী
(খ) নতুন সহকারী
(গ) দারোয়ান
(ঘ) স্ত্রী
উত্তর: (খ) নতুন সহকারী
৫. নদেরচাদের ঔৎসুক্য ছিল –
(ক) ছেলেমানুষের মতো
(খ) পুরুষদের মতো
(গ) মহিলাদের মতো
(ঘ) বুড়োমানুষের মতো
উত্তর: (ক) ছেলেমানুষের মতো
৬. নদীর জন্য নদেরচাদের মায়াকে অস্বাভাবিক বলার কারণ হল –
(ক) প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না
(খ) নদী প্রকৃতির একটি সাধারণ অঙ্গ
(গ) নদীর প্রতি এত মায়া পাগলামির লক্ষণ
(ঘ) উপরের সবকটিই
উত্তর: (ক) প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না
৭. নদীর প্রতি নিজের পাগলামিতে নদেরচাদের—
(ক) ভয় হয়
(খ) দুঃখ হয়
(গ) আনন্দ হয়
(ঘ) গর্ব হয়
উত্তর: (গ) আনন্দ হয়
৮. নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদেরচাঁদ যে কারণ দেখায়, সেটি হল—
(ক) সে কোনোদিন নদী দেখেনি
(খ) নদীটি খুব সুন্দর
(গ) নদী থেকে সে মাছ ধরে
(ঘ) নদীর ধারে তার জন্ম
উত্তর: (ঘ) নদীর ধারে তার জন্ম
৯. নদেরচাদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল, তাকে বলা হয় –
(ক) প্রেম
(খ) সখ্য
(গ) শত্রুতা
(ঘ) প্রতিদ্বন্দ্বিতা
উত্তর: (খ) সখ্য
১০. দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটিকে নদেরচাঁদ যার মতো মমতা করত –
(ক) গর্ভধারিণী মায়ের মতো
(খ) চিরদুঃখী বোনের মতো
(গ) অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো
(ঘ) দারিদ্র্যাজর্জরিত বন্ধুর মতো
উত্তর: (গ) অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো
১১. নদীকে বন্দি বলার কারণ –
(ক) নদীটি দুই তীরের মধ্যে সীমাবদ্ধ বলে
(খ) নদীটি শীর্ণকায় ও ক্ষীণস্রোতা বলে
(গ) মানুষ বাঁধ ও ব্রিজ তৈরি করে তার গতি রুদ্ধ করেছে বলে
(ঘ) নদীটি ছোটো বলে
উত্তর: (গ) মানুষ বাঁধ ও ব্রিজ তৈরি করে তার গতি রুদ্ধ করেছে বলে
১২. নদেরচাদের দেশের নদীটি ছিল –
(ক) ভরা যৌবনা
(খ) নৃত্যচঞ্চলা
(গ) উচ্ছৃসিত বেগবতী
(ঘ) ক্ষীণস্রোতা নির্জীব
উত্তর: (ঘ) ক্ষীণস্রোতা নির্জীব
১৩. নদীর বিদ্রোহের কারণ ছিল—
(ক) অতিরিক্ত বর্ষণ
(খ) অনাবৃষ্টি
(গ) বন্দিদশা থেকে মুক্তি
(ঘ) ক্ষীণস্রোত
উত্তর: (গ) বন্দিদশা থেকে মুক্তি
১৪. ‘পারিলেও মানুষ মানুষ কি তাকে তাকে রেহাই দিবে?’ – যার কথা বলা হয়েছে, তা হল –
(ক) বাঁধ
(খ) নদী
(গ) ব্রিজ
(ঘ) নদেরচাঁদ
উত্তর: (খ) নদী
১৫. নদেরচাঁদ নদীকে দেখেনি—
(ক) তিন দিন
(খ) পাঁচ দিন
(গ) সাত দিন
(ঘ) এক দিন
উত্তর: (খ) পাঁচ দিন
১৬. নদেরচাঁদ বাঁচবে না –
(ক) ব্রিজ থেকে সরে না-গেলে
(খ) বউকে না-দেখতে পেলে
(গ) নদীকে না দেখলে
(ঘ) নদীর সঙ্গে না খেললে
উত্তর: (গ) নদীকে না দেখলে
১৭. নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গেল, কারণ –
(ক) নদীর জল শুকিয়ে গেছে
(খ) নদী বর্ষার জলে পরিপুষ্ট হয়ে গেছে
(গ) নদী যেন খেপে গেছে
(ঘ) নদী অপরূপ রূপ ধারণ করেছে
উত্তর: (গ) নদী যেন খেপে গেছে
১৮. নদীর জল ছিল –
(ক) স্বচ্ছ
(খ) পরিষ্কার
(গ) ফেনিল
(ঘ) পঙ্কিল
উত্তর: (ঘ) পঙ্কিল
১৯. নদীর চাঞ্চল্য ছিল __ প্রকাশ।
(ক) বর্ষণ-পুষ্ট মূর্তির
(খ) পরিপূর্ণতার আনন্দের
(গ) উন্মত্ততার
(ঘ) নূতন সজ্জিত শক্তির
উত্তর: (খ) পরিপূর্ণতার আনন্দের
২০. এতক্ষণ নদেরচাঁদ যে-নদীর কথা ভাবছিল, তা –
(ক) বিস্তীর্ণ খরস্রোতা
(খ) ফেনোচ্ছ্বাসিত স্রোতস্বিনী
(গ) উন্মত্তা আবর্তসংকুল
(ঘ) সংকীর্ণ ক্ষীণস্রোতা
উত্তর: (ঘ) সংকীর্ণ ক্ষীণস্রোতা
২১. অবিরত বৃষ্টি হয়েছিল –
(ক) পাঁচ দিন ধরে
(খ) দু-দিন ধরে
(গ) তিন দিন ধরে
(ঘ) সাত দিন ধরে
উত্তর: (ক) পাঁচ দিন ধরে
২২. যখন বৃষ্টি থামল, তখন –
(ক) দুপুর
(খ) বিকেল
(গ) রাত্রি
(ঘ) ভোর
উত্তর: (খ) বিকেল
২৩. ‘তারপর নামিল বৃষ্টি।’— বৃষ্টি পড়েছিল –
(ক) টিপটিপ করে
(খ) অঝোরে
(গ) মুশলধারায়
(ঘ) ঝমঝম করে
উত্তর: (গ) মুশলধারায়
২৪. ‘ঘণ্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে’।
(ক) পাঁচেক
(খ) তিনেক
(গ) দুয়েক
(ঘ) খানেক
উত্তর: (খ) তিনেক
২৫. দু-দিকে জলে ডুবে গিয়েছিল—
(ক) রাস্তা
(খ) ধানখেত
(গ) মাঠঘাট
(ঘ) বাড়িঘর
উত্তর: (গ) মাঠঘাট
২৬. নদেরচাঁদ হেঁটে যাচ্ছিল—
(ক) রেলের উঁচু বাঁধ দিয়ে
(খ) পাকা রাস্তা দিয়ে
(গ) নদীর পাড় দিয়ে
(ঘ) রেলব্রিজ দিয়ে
উত্তর: (ক) রেলের উঁচু বাঁধ দিয়ে
২৭. নদেরচাঁদ কল্পনা করার চেষ্টা করতে লাগল –
(ক) আকাশ-ভাঙা বৃষ্টি
(খ) নদীর বর্ষণ-পুষ্ট মূর্তি
(গ) পঙ্কিল জলস্রোত
(ঘ) মেঘাচ্ছন্ন আকাশ
উত্তর: (খ) নদীর বর্ষণ-পুষ্ট মূর্তি
২৮. ব্রিজের ধারকস্তম্ভের উপাদানগুলি হল –
(ক) পাথর ও বালি
(খ) ইট, সুরকি ও সিমেন্ট
(গ) মাটি ও পাথর
(ঘ) ইট, পাথর ও মাটি
উত্তর: (খ) ইট, সুরকি ও সিমেন্ট
২৯. স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হল
(ক) পাঁচ মাইল
(খ) তিন কিলোমিটার
(গ) পাঁচশো মিটার
(ঘ) এক মাইল
উত্তর: (ঘ) এক মাইল
৩০. যে-প্যাসেঞ্জার ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল, তার সময় ছিল –
(ক) চারটে পঁয়তাল্লিশ
(খ) পাঁচটা কুড়ি
(গ) চারটে আটচল্লিশ
(ঘ) পাঁচটা আটচল্লিশ
উত্তর: (ক) চারটে পঁয়তাল্লিশ
৩১. পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদেরচাদ রওনা করিয়ে দিয়েছিল, সেটি ছিল—
(ক) মেল ট্রেন
(খ) প্যাসেঞ্জার ট্রেন
(গ) মালগাড়ি
(ঘ) টয় ট্রেন
উত্তর: (খ) প্যাসেঞ্জার ট্রেন
৩২. যে-ট্রেনটি নদেরচাঁদকে পিষে দিয়েছিল, সেটি ছিল—
(ক) ৩ নং আপ প্যাসেঞ্জার
(খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার
(গ) ১০ নং আপ প্যাসেঞ্জার
(ঘ) ৭ নং ডাউন প্যাসেঞ্জার
উত্তর: (ঘ) ৭ নং ডাউন প্যাসেঞ্জার
৩৩. নদেরচাদের মৃত্যু হয়েছিল—
(ক) জলে ডুবে
(খ) ট্রেনের তলায়
(গ) মোটর দুর্ঘটনায়
(ঘ) ব্রিজ ভেঙে
উত্তর: (খ) ট্রেনের তলায়
৩৪. নদেরচাঁদ গর্ব অনুভব করত—
(ক) নতুন রং করা ব্রিজটির জন্য
(খ) নদীটির জন্য
(গ) রেলের বাঁধটির জন্য
(ঘ) স্টেশনটির জন্য
উত্তর: (ক) নতুন রং করা ব্রিজটির জন্য
৩৫. নদেরচাঁদ নদীকে দেখে –
(ক) নদীর পাড়ে বসে
(খ) স্টেশানে বসে
(গ) বাঁধের ওপর বসে
(ঘ) ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে
উত্তর: (ঘ) ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে
৩৬. নদেরচাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল, তা হল –
(ক) পুরোনো চিঠি
(খ) ঢাকা
(গ) পয়সা
(ঘ) কাগজের টুকরো
উত্তর: (ক) পুরোনো চিঠি
৩৭. ‘নদেরচাঁদের মন হইতে ছেলেমানুষি আমোদ মিলাইয়া গেল।’— কারণ –
(ক) বৃষ্টিতে চারদিক আবছা হয়ে গেল
(খ) তার মনে ভয় উপস্থিত হল
(গ) তার ফিরতে দেরি হয়ে যাচ্ছিল
(ঘ) তার বউয়ের জন্য মনখারাপ করছিল
উত্তর: (খ) তার মনে ভয় উপস্থিত হল
৩৮. ‘বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের।’ – ভয়ের কারণ ছিল—
(ক) অন্ধকার
(খ) বৃষ্টি
(গ) নদীর প্রতিহিংসা
(ঘ) নদীর স্ফীতি
উত্তর: (গ) নদীর প্রতিহিংসা
৩৯. নদেরচাদের উন্মত্ত নদীর কয়েক হাত উঁচুতে বসে থাকা উচিত হয়নি মনে হল, কারণ –
(ক) বজ্রপাতে সে মারা যেতে পারত
(খ) ব্রিজ ভেঙে পড়তে পারত
(গ) সে পড়ে যেতে পারত
(ঘ) সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত
উত্তর: (ঘ) সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত
৪০. ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাবোধ হল নদেরচাদের। কারণ—
(ক) সেই শব্দ তাকে নৈসর্গিক নিস্তব্ধতা থেকে বাস্তবে ফিরিয়ে এনেছিল
(খ) সে মন দিয়ে নদীর উন্মত্ততা দেখছিল
(গ) সে তার জীবনের শূন্যতাকে অনুভব করছিল
(ঘ) সে ঘুমিয়ে পড়েছিল
উত্তর: (ক) সেই শব্দ তাকে নৈসর্গিক নিস্তব্ধতা থেকে বাস্তবে ফিরিয়ে এনেছিল
৪১. নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। কারণ—
(ক) সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত
(খ) তার উঠতে ইচ্ছে করছিল না
(গ) এটা তার ছেলেমানুষি
(ঘ) সে নদীর শব্দ শুনছিল
উত্তর: (ঘ) সে নদীর শব্দ শুনছিল
৪২. নদেরচাদের চার বছরের চেনা নদীর মূর্তিকে আরও বেশি ভয়ংকর ও অপরিচিত মনে হওয়ার কারণ –
(ক) সে বহুদিন হল নদীর ধারে আসেনি
(খ) সে একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল
(গ) প্রবল বৃষ্টিতে নদীর এই চেহারা হয়েছে
(ঘ) নদীতে বাঁধ দেওয়া হয়েছে
উত্তর: (খ) সে একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল
৪৩. নদীর স্রোত ফেনিল আবর্ত রচনা করে –
(ক) ধারকস্তম্ভে বাধা পাওয়ায়
(খ) জল বেড়ে যাওয়ায়
(গ) বাঁধ নির্মাণ করায়
(ঘ) মুশলধারায় বৃষ্টির কারণে
উত্তর: (ক) ধারকস্তম্ভে বাধা পাওয়ায়
৪৪. ‘জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল’ –
(ক) প্রবল বর্ষণের জন্য
(খ) ভয়ংকরতার জন্য
(গ) বিরহবেদনার জন্য
(ঘ) উন্মত্ততার জন্য
উত্তর: (ঘ) উন্মত্ততার জন্য
৪৫. ‘এই ভীষণ-মধুর শব্দ’ বলতে এককথায় যা বোঝানো যেতে পারে, তা হল –
(ক) ভয়ংকর-সুন্দর
(খ) হিংস্ৰ-বিষাক্ত
(গ) অবশ-অবসন্ন
(ঘ) ব্যথা-বেদনাময়
উত্তর: (ক) ভয়ংকর-সুন্দর
৪৬. এত উঁচুতে জল উঠে এসেছে যে, মনে হয় ইচ্ছা করলেই বুঝি—
(ক) ঝাঁপ দেওয়া যায়
(খ) হাত বাড়িয়ে স্পর্শ করা যায়
(গ) স্নান করা যায়
(ঘ) পান করা যায়
উত্তর: (খ) হাত বাড়িয়ে স্পর্শ করা যায়
৪৭. নদেরটাদের ভারি আমোদ বোধ হইতে লাগিল। কারণ—
(ক) বৃষ্টিতে ভিজে
(খ) বউকে চিঠি লিখে
(গ) নদীর স্ফীতরূপ দেখে
(ঘ) মাঠঘাট ডুবে যেতে দেখে
উত্তর: (গ) নদীর স্ফীতরূপ দেখে
৪৮. বউকে পাঁচ পাতার চিঠি লিখতে নদেরচাদের সময় লেগেছিল –
(ক) পাঁচ দিন
(খ) সাত দিন
(গ) এক দিন
(ঘ) দু-দিন
উত্তর: (ঘ) দু-দিন
৪৯. বউকে নদেরচাঁদ যে-চিঠি লিখেছিল, তার পৃষ্ঠাসংখ্যা –
(ক) পাঁচ
(খ) তিন
(গ) এক
(ঘ) দু
উত্তর: (ক) পাঁচ
৫০. নদেরচাদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল—
(ক) বিরহবেদনা
(খ) আনন্দোচ্ছ্বাস
(গ) শোকবার্তা
(ঘ) সাংসারিক পরামর্শ
উত্তর: (ক) বিরহবেদনা
৫১. “আর বৃষ্টি হবে না, কি বল?” – কথাটি কে বলেছিল?
(ক) নতুন সহকারি
(খ) নদের চাঁদ
(গ) রেলের কর্মাধ্যক্ষ
(ঘ) রেলের টিকিট পরীক্ষক
উত্তর: (খ) নদের চাঁদ
৫২. “ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল” – এখানে কার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে?
(ক) ট্রেনের খালাসী
(খ) নদের চাঁদ
(গ) ট্রেনের চালক
(ঘ) নতুন সহকারি
উত্তর: (খ) নদের চাঁদ
৫৩. “আমি চললাম হে!” – কথাগুলি বলেছিল –
(ক) নূতন সহকারী
(খ) নদের চাঁদ
(গ) নিমাইচাঁদ
(ঘ) বলাইচাঁদ
উত্তর: (খ) নদের চাঁদ
৫৪. নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল, কারণ –
(ক) নদীর ঢেউয়ের প্রভাবে ব্রিজ ভেঙে যাচ্ছিল
(খ) নদীতে বন্যা দেখা দিয়েছিল
(গ) তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল
(ঘ) নদীতে ঢেউ উঠেছিল
উত্তর: (গ) তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল
৫৫. “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।” – নদীর বিদ্রোহের কারণ কি?
(ক) অনাবৃষ্টি
(খ) লোহা ইট কাঠ কংক্রিট এর বন্ধন
(গ) বর্ষাকাল
(ঘ) অতিরিক্ত বৃষ্টি
উত্তর: (খ) লোহা ইট কাঠ কংক্রিট এর বন্ধন
আরও পড়ুন👇
গল্প
জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী QUIZ
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ
বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ
পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় QUIZ
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় SAQ
নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায়
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় MCQ
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় QUIZ
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় SAQ
অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল QUIZ
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল SAQ
কবিতা
অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা QUIZ
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা SAQ
আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ MCQ
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ Quiz
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ SAQ
আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Quiz
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ
অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Quiz
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত SAQ
প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম Quiz
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম SAQ
অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী Quiz
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী SAQ
সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল Quiz
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল SAQ
মাধ্যমিক বাংলা প্রবন্ধ
হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার MCQ
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার Quiz
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার SAQ
বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু Quiz
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু SAQ
মাধ্যমিক বাংলা নাটক
সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ (Set 1)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ (Set 2)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত Quiz (Set 1)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত Quiz (Set 2)
মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ
