আয় আরো বেঁধে বেঁধে থাকি – শঙ্খ ঘোষ  MCQ | Class 10 Bengali

১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির কবি হলেন–
(ক) জীবনানন্দ দাশ
(খ) শঙ্খ ঘোষ
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) বিষ্ণু দে
উত্তরঃ (খ) শঙ্খ ঘোষ

২. কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল–
(ক) দিনগুলি রাতগুলি
(খ) নিহিত পাতাল ছায়া
(গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(ঘ) বাবরের প্রার্থনা
উত্তরঃ (ক) দিনগুলি রাতগুলি

৩. শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হল–
(ক) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(খ) অল্প বয়সে
(গ) কালের মাত্রা ও রবীন্দ্র নাটক
(ঘ) সুপুরিবনের সারি
উত্তরঃ (গ) কালের মাত্রা ও রবীন্দ্র নাটক

৪. শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল?
(ক) যাযাবর
(খ) মৌমাছি
(গ) নীললোহিত
(ঘ) কুত্তক
উত্তরঃ (ঘ) কুত্তক

৫. ‘কুত্তক’ ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হল–
(ক) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা
(খ) দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা
(গ) ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার
(ঘ) এই শহরের রাখাল, ছন্দের বারান্দা
উত্তরঃ (ক) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা

৬. শঙ্খ ঘোষের জন্ম–
(ক) কলকাতায়
(খ) বরিশালে
(গ) চট্টগ্রামে
(ঘ) ঢাকায়
উত্তরঃ (খ) বরিশালে

৭. যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়–
(ক) দিন ও রাত্রি
(খ) দিনগুলি রাতগুলি
(গ) পাঁজরে দাঁড়ের শব্দ
(ঘ) ধূম লেগেছে হৃৎকমলে
উত্তরঃ (ক) দিন ও রাত্রি

৮. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) নিহিত পাতাল ছায়া
(খ) পাঁজরে দাঁড়ের শব্দ
(গ) দিনগুলি রাতগুলি
(ঘ) জলই পাষাণ হয়ে আছে
উত্তরঃ (ঘ) জলই পাষাণ হয়ে আছে

৯. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ বাক্যটির অর্থ–
(ক) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা
(খ) ছাড়াছাড়া ভাবে থাকা
(গ) বন্ধনমুক্ত থাকা
(ঘ) ঢিলেঢালা ভাবে থাকা
উত্তরঃ (ক) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা

১০. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে–
(ক) একবার
(খ) দুবার
(গ) তিনবার
(ঘ) চারবার
উত্তরঃ (খ) দুবার

১১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির দ্বিতীয় পঙ্ক্তি–
(ক) আমাদের ডানপাশে ধ্বস
(খ) আমাদের বাঁয়ে গিরিখাদ
(গ) আমাদের মাথায় বোমারু
(ঘ) আমাদের ঘর গেছে উড়ে
উত্তরঃ (খ) আমাদের বাঁয়ে গিরিখাদ

১২. আমাদের ডান পাশে–
(ক) রাস্তা
(খ) ধ্বস
(গ) খাদ
(ঘ) পর্বত
উত্তরঃ (খ) ধ্বস

১৩. আমাদের বাঁয়ে–
(ক) ধ্বস
(খ) নদী
(গ) গিরিখাদ
(ঘ) খানাখন্দ
উত্তরঃ (গ) গিরিখাদ

১৪. ‘আমাদের বাঁয়ে গিরিখাদ’— ‘গিরিখাদ’ শব্দটির আক্ষরিক অর্থ–
(ক) স্থানচ্যুতি
(খ) অদৃশ্য হওয়া
(গ) চূড়া
(ঘ) পর্বত গহ্বর
উত্তরঃ (ঘ) পর্বত গহ্বর

১৫. আমাদের মাথায় __।
(ক) বোমারু
(খ) গিরিখাদ
(গ) চূড়া
(ঘ) পর্বত গহ্বর
উত্তরঃ (ক) বোমারু

১৬. আমাদের মাথার ওপর কী?
(ক) জ্বলন্ত সূর্য
(খ) রাতের চাঁদ
(গ) বোমারু
(ঘ) ধ্রুবতারা
উত্তরঃ (গ) বোমারু

১৭. কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ রয়েছে–
(ক) হাতে হাতে
(খ) পায়ে পায়ে
(গ) মাথায় মাথায়
(ঘ) শিরায় শিরায়
উত্তরঃ (খ) পায়ে পায়ে

১৮. ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’— ‘হিমানী’ শব্দের আক্ষরিক অর্থ–
(ক) জল
(খ) আগুন
(গ) তুষার
(ঘ) পর্বত
উত্তরঃ (গ) তুষার

১৯. ‘ছড়ানো রয়েছে কাছে দূরে’— কাছে দূরে ছড়ানো রয়েছে–
(ক) ধ্বস
(খ) আমাদের শিশুদের শব
(গ) হিমানীর বাঁধ
(ঘ) গিরিখাদ
উত্তরঃ (খ) আমাদের শিশুদের শব

২০. কবিতায় কবি কাদের শবদেহের উল্লেখ করেছেন?
(ক) বুড়োদের
(খ) শিশুদের
(গ) যুবকদের
(ঘ) বৃদ্ধাদের
উত্তরঃ (খ) শিশুদের

২১. ‘আমাদের পথ নেই আর’— ‘পথ’ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে–
(ক) দুবার
(খ) একবার
(গ) চারবার
(ঘ) তিনবার
উত্তরঃ (ক) দুবার

২২. কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ–
(ক) প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে
(খ) হাত শক্ত হবে
(গ) বন্ধুত্ব গড়ে উঠবে
(ঘ) যদি হারিয়ে যায়, তাই
উত্তরঃ (ক) প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে

২৩. ‘আমাদের কথা কে-বা জানে’— ‘আমরা’ হলাম–
(ক) অসহায় মানুষ
(খ) শ্রমজীবী মানুষ
(গ) ভিখারি
(ঘ) ভবঘুরে
উত্তরঃ (গ) ভিখারি

২৪. আমরা ভিখারি কত মাস?
(ক) পাঁচ মাস
(খ) ছয় মাস
(গ) আট মাস
(ঘ) বারো মাস
উত্তরঃ (ঘ) বারো মাস

২৫. ‘আমাদের চোখমুখ ঢাকা’— ‘চোখমুখ’ অর্থে কবি বলেছেন–
(ক) মুখোশাবৃত
(খ) সময়াবৃত
(গ) অলংকারাবৃত
(ঘ) সমাজাবৃত
উত্তরঃ (ক) মুখোশাবৃত

২৬. ‘অথবা এমনই ইতিহাস’— কেমন ইতিহাস?
(ক) আমাদের চোখমুখ ঢাকা
(খ) আমাদের মুখ-চোখ ঢাকা
(গ) মুখ-চোখ ঢাকা আমাদের
(ঘ) আমাদের মুখ ঢাকা
উত্তরঃ (ক) আমাদের চোখমুখ ঢাকা

২৭. আমাদের কী নেই বলে কবির মত প্রকাশ?
(ক) ভূগোল
(খ) ইতিহাস
(গ) বাংলা
(ঘ) জীবন
উত্তরঃ (খ) ইতিহাস

২৮. আমাদের কী নেই বলে এই কবিতায় কবি মত প্রকাশ করেছেন?
(ক) জীবন
(খ) ইতিহাস
(গ) ভূগোল
(ঘ) সম্মান
উত্তরঃ (খ) ইতিহাস

২৯. হয়তো কী বেঁচে আছে?
(ক) মানুষ
(খ) পৃথিবী
(গ) ভিখারি
(ঘ) গাছ
উত্তরঃ (খ) পৃথিবী

আরও পড়ুন👇

গল্প

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী

বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায়

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল

কবিতা

অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা

আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর

অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত

প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলা

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল

মাধ্যমিক বাংলা প্রবন্ধ

হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার

বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু

মাধ্যমিক বাংলা নাটক

সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত

মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ

কোনি (সহায়ক পাঠ) মতি নন্দী

Leave a Reply