অভিষেক -মাইকেল মধুসূদন দত্ত MCQ | Class 10 Bangla

১. ‘অভিষেক’ কবিতাটি নেওয়া হয়েছে-
(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে
(খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে
(গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
(ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে
উত্তর: (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে

২. ‘অভিষেক’ কাব্যটির রচয়িতা হলেন-
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) মধুসূদন দত্ত
উত্তর: (ঘ) মধুসূদন দত্ত

৩. ‘অভিষেক’ শীর্ষক কবিতাটি ‘মেঘনাদবধ কাব্য’-এর যে সর্গ থেকে গৃহীত, তার নাম-
(ক) সমাগম
(খ) বধ
(গ) অভিষেক
(ঘ) প্রেতপুরী
উত্তর: (গ) অভিষেক

৪. ‘মেঘনাদবধ কাব্য’-টি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৮৬২ খ্রিস্টাব্দ
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দ
(গ) ১৮৬১ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দ
উত্তর: (গ) ১৮৬১ খ্রিস্টাব্দ

৫. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী”-‘বীরেন্দ্রকেশরী’ বলা হয়েছে-
(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে
উত্তর: (গ) মেঘনাদকে

৬. “ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে,”-‘ধাত্রী’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চিত্রাঙ্গদাকে
(খ) মন্দোদরীকে
(গ) প্রমীলাকে
(ঘ) প্রভাষা রাক্ষসীকে
উত্তর: (ঘ) প্রভাষা রাক্ষসীকে

৭. ‘ছদ্মবেশী অম্বুরাশি-সুতা উত্তরিলা;’— ‘অম্বুরাশি-সুতা’ কে?
(ক) মন্দোদরী
(খ) লক্ষ্মীদেবী
(গ) প্রভাষা
(ঘ) চিত্রাঙ্গদা
উত্তর: (খ) লক্ষ্মীদেবী

৮. ‘হৈমবতীসুত’ হলেন-
(ক) ইন্দ্রজিৎ
(খ) রামচন্দ্র
(গ) কার্তিক
(ঘ) অর্জুন
উত্তর: (গ) কার্তিক

৯. “কিম্বা যথা বৃहন্নলারূপী/কিরীটি,”-‘বৃহন্নলারূপী কিরীটি’ বলা হয়-
(ক) অর্জুনকে
(খ) কার্তিককে
(গ) ভীমকে
(ঘ) নারায়ণকে
উত্তর: (ক) অর্জুনকে

১০. ‘দশাননাত্মজ’ বলতে কাকে বোঝায়?
(ক) রামকে
(খ) বিভীষণকে
(গ) ইন্দ্রজিৎকে
(ঘ) লক্ষ্মণকে
উত্তর: (গ) ইন্দ্রজিৎকে

১১. ‘হাসিবে মেঘবাহন’-‘মেঘবাহন’ হল-
(ক) একপ্রকার রথ
(খ) এক রাক্ষস
(গ) দেবরাজ ইন্দ্র
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) দেবরাজ ইন্দ্র

১২. ‘রক্ষঃ-চূড়ামণি’ শব্দের অর্থ কী?
(ক) রাক্ষসকুলের শিরোমণি
(খ) রাক্ষসকুলের ক্ষেত্রমণি
(গ) রাক্ষসকুলের রক্ষামণি
(ঘ) রাক্ষসকুলের সৈন্যমণি
উত্তর: (ক) রাক্ষসকুলের শিরোমণি

১৩. “কি হেতু, মাতঃ, গতি তব আজি/এ ভবনে?”-‘এ ভবনে’ বলতে বোঝানো হয়েছে-
(ক) রাজপ্রাসাদকে
(খ) মেঘনাদের অবকাশালয় প্রমোদ-কাননকে
(গ) নিকুম্ভিলা যজ্ঞাগারকে
(ঘ) যুদ্ধশিবিরকে
উত্তর: (খ) মেঘনাদের অবকাশালয় প্রমোদ-কাননকে

১৪. “ঘোরতর রণে/হত প্রিয় ভাই তব __ বলী!” -শূন্যস্থান পূরণ করো।
(ক) তরণীসেন
(খ) বিভীষণ
(গ) বীরবাহু
(ঘ) কুম্ভকর্ণ
উত্তর: (গ) বীরবাহু

১৫. “এ অদ্ভুত বারতা”- ‘অদ্ভুত বারতা’-টি কী?
(ক) লঙ্কেশ্বর রাবণ হত
(খ) প্রিয় ভাই বীরবাহু হত
(গ) খুল্লতাত বিভীষণ হত
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) প্রিয় ভাই বীরবাহু হত

১৬. ‘সংহারিণু আমি/রঘুবরে;’-ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন-
(ক) প্রাতঃরণে
(খ) দ্বিপ্রাহরিক রণে
(গ) নিশারণে
(ঘ) সান্ধ্যারণে
উত্তর: (গ) নিশারণে

১৭. ” আমি হারানু রাঘবে;”-বক্তা কতবার হারানোর কথা বলেছেন?
(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার
(ঘ) চারবার
উত্তর: (গ) দুইবার

১৮. “তায় আমি জাগানু অকালে”-কাকে?
(ক) কুম্ভকর্ণকে
(খ) বালীকে
(গ) বিভীষণকে
(ঘ) ইন্দ্রজিৎকে
উত্তর: (ক) কুম্ভকর্ণকে

১৯. ‘অভিষেক’ কবিতাটিতে কার অভিষেক হয়েছে?
(ক) বীরবাহুর
(খ) কুম্ভকর্ণের
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের
উত্তর: (গ) মেঘনাদের

২০. মেঘনাদের খুলে ফেলা অলংকার পড়েছিল-
(ক) কদম ফুলের মতো
(খ) অশোক ফুলের মতো
(গ) বকুল ফুলের মতো
(ঘ) ছাতিম ফুলের মতো
উত্তর: (খ) অশোক ফুলের মতো

২১. “পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে/ভৈরবে।”-এর সঙ্গে তুলনা করা হয়েছে-
(ক) বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের
(খ) মেঘনাদের ধনুকের টংকারের
(গ) রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃত নাদের
(ঘ) বীরদর্পে রাবণের আস্ফালনের
উত্তর: (খ) মেঘনাদের ধনুকের টংকারের

২২. “কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি!”-লঙ্কার কাঁপার কারণ হল-
(ক) বানর বাহিনীর পদচারণা
(খ) রাক্ষস বাহিনীর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি
(গ) মেঘনাদের ধনুকের টংকার
(ঘ) রাবণের যুদ্ধসজ্জার আয়োজন
উত্তর: (গ) মেঘনাদের ধনুকের টংকার

২৩. “কহ দাসে লঙ্কার কুশল।”-‘দাস’ বলে সম্বোধন করা হয়েছে-
(ক) ইন্দ্রজিৎকে
(খ) বিভীষণকে
(গ) বীরবাহুকে
(ঘ) রামকে
উত্তর: (ক) ইন্দ্রজিৎকে

২৪. ‘গঙ্গোদক’ শব্দের অর্থ হল-
(ক) গঙ্গার মাটি
(খ) গঙ্গার জল
(গ) গঙ্গার মাটি ও জল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) গঙ্গার জল

২৫. “বিধি বাম মম প্রতি”-‘বাম’ শব্দটির অর্থ হল-
(ক) বিরূপ
(খ) বামদেব
(গ) বাম দিক
(ঘ) বামন দেব
উত্তর: (ক) বিরূপ

২৬. “কহিলা কাঁদিয়া হয়েছে ধনী;”-‘ধনী’ বলতে বোঝানো-
(ক) মন্দোদরীকে
(খ) সীতাকে
(গ) প্রমীলাকে
(ঘ) চিত্রাঙ্গদাকে
উত্তর: (গ) প্রমীলাকে

২৭. “বিদায় এবে দেহ, বিধুমুখী।” -‘বিধুমুখী’ কে?
(ক) হৈমবতী
(খ) লক্ষ্মী দেবী
(গ) প্রভাষা
(ঘ) প্রমীলা
উত্তর: (ঘ) প্রমীলা

২৮. “সমরে নাশি তোমার কল্যাণে __।”-শূন্যস্থান পূরণ করো।
(ক) বৈরিদলে
(খ) রাঘবে
(গ) তারকে
(ঘ) লক্ষ্মণেরে
উত্তর: (খ) রাঘবে

২৯. “এ কাল সমরে,/নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা/ বারংবার।”-আলোচ্য অংশের বক্তা হলেন-
(ক) বিভীষণ
(খ) রামচন্দ্র
(গ) রাবণ
(ঘ) মন্দোদরী
উত্তর: (গ) রাবণ

৩০. “কি ছার সে নর, তারে ডরাও আপনি,/রাজেন্দ্র?” -‘রাজেন্দ্র’ বলতে বোঝানো হয়েছে-
(ক) রাজা দশরথকে
(খ) রাজা রাবণকে
(গ) রাজা বলীকে
(ঘ) রাজা সুগ্রীবকে
উত্তর: (খ) রাজা রাবণকে

৩১. “শুনেছি, মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ/রাঘব?’’-উক্তিটি কার?
(ক) রাবণের
(খ) ইন্দ্রজিতের
(গ) প্রমীলা দেবীর
(ঘ) বিভীষণের
উত্তর: (খ) ইন্দ্রজিতের

৩২. শত্রুনিধনে ইন্দ্রজিৎ প্রয়োগ করবেন-
(ক) ব্রহ্মাস্ত্রের
(খ) অগ্নিবাণের
(গ) বায়ু-অস্ত্রের
(ঘ) উক্ত সব ক-টির
উত্তর: (গ) বায়ু-অস্ত্রের

৩৩. “খণ্ড খণ্ড করিয়া কাটিনু”-
(ক) রঘবরে
(খ) বৈরিদলে
(গ) দেবরাজ ইন্দ্রকে
(ঘ) লক্ষ্মণকে
উত্তর: (খ) বৈরিদলে

৩৪. “তব শরে মরিয়া বাঁচিল।”-মরে বেচে ওঠে-
(ক) রাম
(খ) লক্ষ্মণ
(গ) কুম্ভকর্ণ
(ঘ) তরণীসেন
উত্তर: (ক) রাম

৩৫. ‘উড়িলা মৈনাক-শৈল,’-মৈনাক হল-
(ক) পর্বতবিশেষ
(খ) পার্বতীর পুত্র
(গ) মেনকার পুত্র
(ঘ) মনুর পুত্র
উত্তর: (গ) মেনকার পুত্র

৩৬. “সাজিলা শূর, শমীবৃক্ষমূলে।”-এখানে ‘শূর’ হলেন-
(ক) ইন্দ্রজিৎ
(খ) রাবণ
(গ) অর্জুন
(ঘ) কুম্ভকর্ণ
উত্তর: (গ) অর্জুন

৩৭. “ উড়েছে কৌশিক-ধ্বজ,”- কৌশিক ধ্বজ কথাটির অর্থ কি?
(ক) কুশ নামাঙ্কিত পতাকা
(খ) চক্র চিহ্নিত পতাকা
(গ) সাদা রঙের পতাকা
(ঘ) রেশমি রঙের পতাকা
উত্তর: (ঘ) রেশমি রঙের পতাকা

৩৮. ‘ নাদিলা কর্পূরদল ‘ — ‘ কর্পূরদল ‘ বলতে বোঝানো হয়েছে –
(ক) দেবতাবৃন্দকে
(খ) হনুমানবৃন্দকে
(গ) রাক্ষসবৃন্দকে
(ঘ) মানববৃন্দকে
উত্তর: (গ) রাক্ষসবৃন্দকে

৩৯. ‘হেমলতা আলিদায়ে তরু – কুলেশ্বরে ‘ — ‘ হেমলতা ‘ হল –
(ক) স্বর্ণলতা
(খ) অপরাজিতা
(গ) মাধবীলতা
(ঘ) সন্ধ্যামণি
উত্তর: (ক) স্বর্ণলতা

৪০. ‘পদ – তলে পড়ি শোভিল কুণ্ডল , –’কুণ্ডল ‘ শব্দের অর্থ—
(ক) কর্ণভূষণ
(খ) নূপুর
(গ) কণ্ঠহার
(ঘ) কঙ্কণ
উত্তর: (ক) কর্ণভূষণ

৪১. ‘ধ্বজ ইন্দ্ৰচাপরূপী ;’— ‘ইন্দ্ৰচাপরূপী ‘ বলতে বোঝায় –
(ক) রামধনুরূপীকে
(খ) জ্যোৎস্নারূপীকে
(গ) মেঘরূপীকে
(ঘ) রাত্রিরূপীকে
উত্তর: (ক) রামধনুরূপীকে

৪২. ‘ত্বরা করে আনতে বলা হয়েছে –
(ক) রথ
(খ) পালকি
(গ) ঘোড়া
(ঘ) হাতি
উত্তর: (ক) রথ

আরও পড়ুন👇

গল্প

জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী

বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায়

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল

কবিতা

অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা

আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ

আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর

অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত

প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলা

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল

মাধ্যমিক বাংলা প্রবন্ধ

হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার

বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু

মাধ্যমিক বাংলা নাটক

সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত

মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ

কোনি (সহায়ক পাঠ) মতি নন্দী

Leave a Reply