১. ‘ইজার’ শব্দের অর্থ –
(ক) গামছা (খ) পাজামা (গ) চাদর (ঘ) কোর্তা
উত্তর: (খ) পাজামা
২. ‘Connotation’ শব্দের অর্থ –
(ক) অর্থব্যাপ্তি (খ) অর্থহীনতা (গ) অর্থবিকৃতি (ঘ) সমার্থক
উত্তর: (ক) অর্থব্যাপ্তি
৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? –
(ক) 1928 সালে (খ) 1934 সালে (গ) 1940 সালে (ঘ) 1936 সালে
উত্তর: (ঘ) 1936 সালে
৪. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত, সেটি হল –
(ক) বিচিন্তা (খ) সঞ্চয়িতা (গ) কথা ও কাহিনী (ঘ) রবীন্দ্র রচনাবলী
উত্তর: (ক) বিচিন্তা
৫. যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে যা পরা শক্ত –
(ক) গামছা বা চাদর (খ) ধুতি (গ) শার্ট (ঘ) কোর্তা
উত্তর: (খ) ধুতি
৬. ‘International’ শব্দটির পরিভাষা হিসেবে প্রবন্ধে কোন শব্দটির উল্লেখ আছে?
(ক) সার্বজাতিক (খ) সর্বজনীন (গ) আন্তর্জাতিক (ঘ) বিশ্বব্যাপী
উত্তর: (গ) আন্তর্জাতিক
৭. বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন্ কোন্ অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে? –
(ক) উপমা এবং রূপক (খ) শ্লেষ (গ) বক্রোক্তি (ঘ) বিরোধাভাস
উত্তর: (ক) উপমা এবং রূপক
৮. ‘অরণ্যে রোদন’ বললে কোন্ অর্থটি ব্যঞ্জনা দ্বারা প্রকাশিত হয়?
(ক) বনে গিয়ে কান্না (খ) নিষ্ফল খেদ বা আক্ষেপ (গ) হাহাকার (ঘ) দুঃখ প্রকাশ
উত্তর: (খ) নিষ্ফল খেদ বা আক্ষেপ
৯. রাজশেখর বসু রচিত গ্রন্থ –
(ক) বিচিন্তা (খ) হাস্যকৌতুক (গ) শব্দকল্পদ্রুম (ঘ) সবগুলি
উত্তর: (ঘ) সবগুলি
১০. “When sulpher burns in air the nitrogen does not take part in the reaction” -এর সংগত বাংলা অর্থ বলেছেন লেখক –
(ক) নাইট্রোজেন প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় (খ) নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না (গ) গন্ধক সম্পূর্ণ পুড়ে যায় (ঘ) নাইট্রোজেন প্রতিক্রিয়া বন্ধ করে
উত্তর: (খ) নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না
১১. ‘অরণ্য’ শব্দটির আভিধানিক অর্থ –
(ক) জলাশয় (খ) বন (গ) মাঠ (ঘ) উপত্যকা
উত্তর: (খ) বন
১২. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটির রচয়িতা –
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) প্রমথ চৌধুরী (গ) রাজশেখর বসু (ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (গ) রাজশেখর বসু
১৩. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয়, তাদের মোটামুটি কতগুলি শ্রেণিতে ভাগ করা যায়? –
(ক) একটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) দুটি
উত্তর: (ঘ) দুটি
১৪. ‘কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড়ো নয়’ — যে প্রসঙ্গে এই মন্তব্য, সেটি হল —
(ক) গবেষণার (খ) শিক্ষার (গ) পরিভাষার (ঘ) পাঠক্রমের
উত্তর: (গ) পরিভাষার
১৫. বাংলায় পারিভাষিক শব্দের সংকলনের সফল চেষ্টা হয়েছে –
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির কাজে (খ) যাদবপুর বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির কাজে (গ) রাজ্য সরকারের কাজে (ঘ) কেন্দ্রীয় সরকারের কাজে
উত্তর: (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির কাজে
১৬. “এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজ আঁকতে হবে” -এর মানে বুঝতে অসুবিধে হয়নি কারণ –
(ক) বিষয়টি সহজ ছিল (খ) পূর্বে অভ্যাস ছিল (গ) ভাষাগত বিরোধী সংস্কার ছিল না (ঘ) গণিত প্রিয় বিষয় ছিল
উত্তর: (গ) ভাষাগত বিরোধী সংস্কার ছিল না
১৭. ‘লক্ষণা’ যে অর্থ প্রকাশ করে —
(ক) শব্দার্থক (খ) বোধমূলক বা লক্ষিতার্থ (গ) সংক্ষিপ্ত (ঘ) বিস্তৃত
উত্তর: (খ) বোধমূলক বা লক্ষিতার্থ
১৮. “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন? –
(ক) চোরে চোরে মাসতুতো ভাই (খ) অল্পবিদ্যা ভয়ংকরী (গ) সৎ সঙ্গে স্বর্গবাস (ঘ) যত গর্জে তত বর্ষে না
উত্তর: (খ) অল্পবিদ্যা ভয়ংকরী
১৯. বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত –
(ক) কঠিন ও জটিল হওয়া উচিত (খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত (গ) দুর্বোধ্য ও গভীর হওয়া উচিত (ঘ) আলংকারিক হওয়া উচিত
উত্তর: (খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত
২০. পরিভাষা রচনার কাজ করতে হয় –
(ক) একা একা (খ) দুজনে মিলে (গ) সমবেতভাবে (ঘ) পালাক্রমে
উত্তর: (গ) সমবেতভাবে
২১. যে তথ্যটি ‘অল্পবিদ্যা ভয়ংকরী’-র প্রমাণ হিসেবে পত্রিকায় দেখেছিলেন —
(ক) ওজোন গ্যাস স্বাস্থ্যকর (খ) কার্বন ডাইঅক্সাইড স্বাস্থ্যকর (গ) অ্যামোনিয়া স্বাস্থ্যকর (ঘ) মিথেন গ্যাস স্বাস্থ্যকর
উত্তর: (ক) ওজোন গ্যাস স্বাস্থ্যকর
২২. রাজশেখর বসুর ছদ্মনাম –
(ক) বনফুল (খ) শ্রীপান্থ (গ) পরশুরাম (ঘ) রূপদর্শী
উত্তর: (গ) পরশুরাম
২৩. বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের উদ্দিষ্ট পাঠকদের প্রথম শ্রেণিতে পড়ে –
(ক) শুধু অল্পবয়স্ক ছেলেমেয়ে (খ) শুধু অল্পশিক্ষিত বয়স্ক লোক (গ) অল্পবয়স্ক ছেলে ও মেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোক (ঘ) শুধু উচ্চশিক্ষিত লোক
উত্তর: (গ) অল্পবয়স্ক ছেলে ও মেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোক
২৪. “তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছে।” — এখানে ‘তাঁদের’ বলতে বোঝানো হয়েছে —
(ক) যাঁরা একাই কাজ করেন (খ) যাঁরা ইংরেজি জানেন না (গ) যাঁরা বাংলা জানেন না (ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত পরিভাষা সমিতির সদস্যদের
উত্তর: (ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত পরিভাষা সমিতির সদস্যদের
২৫. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – কথাটি বলেছিলেন –
(ক) অশ্বঘোষ (খ) কালিদাস (গ) ভবভূতি (ঘ) ভর্তৃহরি
উত্তর: (খ) কালিদাস
২৬. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে –
(ক) প্রচুর পণ্ডিত তৈরি হবে (খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে (গ) প্রচুর অর্থের জোগান হবে (ঘ) সরকারি সহায়তা পাওয়া যাবে
উত্তর: (খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
২৭. ইংরেজিতে ভেবে তাকে হুবহু বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে লেখা হয় –
(ক) উৎকট (খ) চমৎকার (গ) মধ্যম (ঘ) সাধারণ
উত্তর: (ক) উৎকট
২৮. অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা — এদের মধ্যে প্রথমটি কী প্রকাশ করে?
(ক) গুপ্ত অর্থ (খ) আভিধানিক অর্থ (গ) রূপক অর্থ (ঘ) বিপরীত অর্থ
উত্তর: (খ) আভিধানিক অর্থ
২৯. বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের উদ্দিষ্ট পাঠকদের দ্বিতীয় শ্রেণিতে পড়ে –
(ক) যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে (খ) যারা বাংলা ভাষায় দক্ষ (গ) যারা সংস্কৃত জানে (ঘ) যারা হিন্দি জানে
উত্তর: (ক) যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে
৩০. ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ — এটি একটি বাংলা —
(ক) বাক্য (খ) ছন্দ (গ) প্রবাদ (ঘ) কবিতা
উত্তর: (গ) প্রবাদ
৩১. শব্দের শক্তির ‘ত্রিবিধ’ রূপের প্রথমটি হল –
(ক) লক্ষণা (খ) ব্যঞ্জনা (গ) উৎপ্রেক্ষা (ঘ) অভিধা
উত্তর: (ঘ) অভিধা
৩২. দ্বিতীয় শ্রেণির পাঠককে কী পড়ার সময় প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় ? –
(ক) গল্প-উপন্যাস (খ) বৈজ্ঞানিক সন্দর্ভ (গ) কবিতা (ঘ) নাটক
উত্তর: (খ) বৈজ্ঞানিক সন্দর্ভ
৩৩. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, তাদের প্রথম শ্রেণিটি –
(ক) ইংরেজি ভাষায় অভিজ্ঞ (খ) বাংলা ভাষায় অভিজ্ঞ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (ঘ) সংস্কৃত ভাষায় পণ্ডিত
উত্তর: (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
৩৪. Sensitized Paper -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন –
(ক) সংবেদনশীল কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) দুর্বল কাগজ
উত্তর: (গ) সুগ্রাহী কাগজ
৩৫. পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় যা দেওয়া আবশ্যক তা হল –
(ক) উদাহরণ (খ) ব্যাখ্যা (গ) তর্ক (ঘ) প্রমাণ
উত্তর: (খ) ব্যাখ্যা
৩৬. বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ —
(ক) পরিবর্তন করেছেন (খ) বজায় রেখেছেন (গ) বাতিল করেছেন (ঘ) সংশোধন করেছেন
উত্তর: (খ) বজায় রেখেছেন
৩৭. পরিভাষার উদ্দেশ্য –
(ক) ভাষার জটিলতা বৃদ্ধি (খ) ভাষার দীর্ঘতা বৃদ্ধি (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা (ঘ) ভাষার সৌন্দর্য বৃদ্ধি
উত্তর: (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
৩৮. ছেলেবেলায় লেখক কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন? –
(ক) রামমোহন রায় (খ) ব্রহ্মমোহন মল্লিক (গ) কেশবচন্দ্র নাগ (ঘ) বিদ্যাসাগর
উত্তর: (খ) ব্রহ্মমোহন মল্লিক
৩৯. কোন্ জাতীয় উদ্ভিদের উদাহরণ হিসেবে ‘ম্যালিভাসি’ নামটি উল্লিখিত হয়েছে?
(ক) গুপ্তবীজী (খ) নগ্নবীজী (গ) ব্যাক্টেরিয়া (ঘ) ভাইরাস
উত্তর: (ক) গুপ্তবীজী
৪০. পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হল –
(ক) জল (খ) অক্সিজেন (গ) টেবিল (ঘ) বই
উত্তর: (খ) অক্সিজেন
৪১. “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।” — লেখকের এমন মন্তব্যের কারণ কী?
(ক) এদেশের মানুষ অলস (খ) বিজ্ঞানশিক্ষার যথেষ্ট বিস্তার ঘটেনি (গ) এদেশের মানুষ কুসংস্কারাচ্ছন্ন (ঘ) এদেশের মানুষ অশিক্ষিত
উত্তর: (খ) বিজ্ঞানশিক্ষার যথেষ্ট বিস্তার ঘটেনি
৪২. কোন্ দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য? –
(ক) চীন (খ) জাপান (গ) পাশ্চাত্য (ঘ) রাশিয়া
উত্তর: (গ) পাশ্চাত্য
৪৩. প্রথম শ্রেণির পাঠকরা কয়েকটি পারিভাষিক শব্দ শিখেছে। এগুলির মধ্যে একটি হতে পারে –
(ক) জ্বর (খ) টাইফয়েড (গ) কাশি (ঘ) মাথাব্যথা
উত্তর: (খ) টাইফয়েড
৪৪. কোন্ দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? –
(ক) ইংরেজির আক্ষরিক অনুবাদ (খ) বাংলার অশুদ্ধতা (গ) ইংরেজি ও বাংলার মিশ্রণ (ঘ) সংস্কৃতের অতিরিক্ত প্রভাব
উত্তর: (ক) ইংরেজির আক্ষরিক অনুবাদ
৪৫. স্থানবিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যায় –
(ক) মেরুদণ্ডহীন (খ) শিরদাঁড়াহীন (গ) হাড়হীন (ঘ) কাঠামোহীন
উত্তর: (খ) শিরদাঁড়াহীন
৪৬. কারা বহু বছর আগে বাংলায় নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন? –
(ক) সাহিত্যরসিক ব্যক্তিবর্গ (খ) বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকবৃন্দ (গ) কিছু ফরাসি পণ্ডিত (ঘ) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত দল
উত্তর: (খ) বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকবৃন্দ
৪৭. মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় —
(ক) কঠোরতার সঙ্গে (খ) ধৈর্যের সঙ্গে (গ) উৎসাহের সঙ্গে (ঘ) প্রীতির সঙ্গে
উত্তর: (ঘ) প্রীতির সঙ্গে
৪৮. বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি —
(ক) প্রয়োজনীয় (খ) থাকা উচিত নয় (গ) কম থাকা উচিত (ঘ) বেশি থাকা উচিত
উত্তর: (গ) কম থাকা উচিত
৪৯. আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না —
(ক) বৈজ্ঞানিক পরিভাষা
(খ) বৈজ্ঞানিক আবিষ্কার
(গ) বৈজ্ঞানিক আলোচনা
(ঘ) বাংলা বৈজ্ঞানিক সাহিত্য
উত্তর: (ঘ) বাংলা বৈজ্ঞানিক সাহিত্য
৫০. এর মধ্যে যেটি রাজশেখর বসুর অবিস্মরণীয় কীর্তি, সেটি হল –
(ক) মেঘদূত কাব্য রচনা
(খ) ওথেলো নাটক রচনা
(গ) গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা
(ঘ) চলন্তিকা অভিধান রচনা
উত্তর: (ঘ) চলন্তিকা অভিধান রচনা
৫১. ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’— কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত। কারণ—
(ক) কাব্যের ভাষা অত্যন্ত জটিল
(খ) বৈজ্ঞানিক প্রসঙ্গে এটি প্রযুক্ত
(গ) বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষাও স্পষ্ট হওয়া আবশ্যক
(ঘ) কাব্যের ভাষায় রূপক-অলংকারের স্থান আছে
উত্তর: (ঘ) কাব্যের ভাষায় রূপক-অলংকারের স্থান আছে
৫২. অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা কার যাচাই করা উচিত?
(ক) বিজ্ঞানীর
(খ) অন্য লেখকের
(গ) প্রকাশকের
(ঘ) পত্রিকা সম্পাদকের
উত্তর: (ঘ) পত্রিকা সম্পাদকের
৫৩. পরিভাষা প্রণয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয় —
(ক) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(খ) ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি
(গ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(ঘ) বাংলা সাহিত্য অ্যাকাডেমি
উত্তর: (গ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
৫৪. পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা – এই জ্ঞানটি হল –
(ক) বিশেষ জ্ঞান
(খ) অসামান্য জ্ঞান
(গ) সামান্য জ্ঞান
(ঘ) সুগভীর জ্ঞান
উত্তর: (গ) সামান্য জ্ঞান
৫৫. প্রথম শ্রেণির পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় না থাকার ফলে তাদের এইরকম স্থূল তথ্য জানা থাকতে পারে –
(ক) জল আর কপূর উবে যায়
(খ) মানুষের পুনর্জন্ম হয়
(গ) মানুষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
(ঘ) গাছের প্রাণ নেই
উত্তর: (ক) জল আর কপূর উবে যায়
৫৬. যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, তা হল —
(ক) রসায়নশাস্ত্র
(খ) জীববিদ্যা
(গ) প্রাথমিক বিজ্ঞান
(ঘ) ভৌত বিজ্ঞান
উত্তর: (গ) প্রাথমিক বিজ্ঞান
৫৭. কোন কোন গাছের দু’রকমের ফুল হয় বলে প্রবন্ধে উল্লেখ আছে?
(ক) ধুতরা, জবা
(খ) নয়নতারা, দোপাটি
(গ) লাউ, কুমড়ো
(ঘ) উচ্ছে, ঝিঙে
উত্তর: (গ) লাউ, কুমড়ো
৫৮. শব্দের ‘ত্রিবিধ’ অর্থের প্রথমটি –
(ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
(খ) লক্ষণা অর্থ প্রকাশ করে
(গ) ব্যঞ্জনা প্রকাশ করে
(ঘ) শুধু বর্ণনা দেয়
উত্তর: (ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
৫৯. অল্পবিদ্যা যে ভয়ংকরী তার প্রমাণ একটি পত্রিকায় কীভাবে লেখক পেয়েছেন? –
(ক) ওজোন গ্যাস স্বাস্থ্যকর
(খ) হাওয়ার ওজন আছে
(গ) আলোর গতিবেগ খুব কম
(ঘ) শব্দ আলোর আগে পৌঁছোয়
উত্তর: (ক) ওজোন গ্যাস স্বাস্থ্যকর
৬০. ‘চলন্তিকা’ —
(ক) একটি বাংলা অভিধান
(খ) একটি সাপ্তাহিক পত্রিকা
(গ) একটি বাংলা কাব্যগ্রন্থ
(ঘ) একটি বাংলা প্রবন্ধ গ্রন্থ
উত্তর: (ক) একটি বাংলা অভিধান
আরও পড়ুন👇
গল্প
জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী MCQ
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী QUIZ
- জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী SAQ
বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ
পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় QUIZ
- পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় SAQ
নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায়
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় MCQ
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় QUIZ
- নদীর বিদ্রোহ (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় SAQ
অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল QUIZ
- অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল SAQ
কবিতা
অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা MCQ
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা QUIZ
- অসুখী একজন (কবিতা) পাবলো নেরুদা SAQ
আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ MCQ
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ Quiz
- আয় আরো বেধে বেধে থাকি (কবিতা) শঙ্খ ঘোষ SAQ
আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Quiz
- আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ
অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Quiz
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত SAQ
প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম Quiz
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম SAQ
অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী Quiz
- অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী SAQ
সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল Quiz
- সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল SAQ
মাধ্যমিক বাংলা প্রবন্ধ
হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার MCQ
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার Quiz
- হারিয়ে যাওয়া কলি কলম (প্রবন্ধ) নিখিল সরকার SAQ
বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু Quiz
- বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু SAQ
মাধ্যমিক বাংলা নাটক
সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ (Set 1)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ (Set 2)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত Quiz (Set 1)
- সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত Quiz (Set 2)
মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ
